অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই অক্টোবর ২০২৪ রাত ০৮:৫৫

remove_red_eye

৩৯৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শিক্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় তারা দশম গ্রেডে উন্নীত করা এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন করাসহ একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসে উপজেলা উদযাপন কমিটির আয়োজনে চরফ্যাশন উপজেলা পরিষদের সামনে থেকে শিক্ষকদের একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপজেলার ব্রজগোপাল টাউনহলে এসে আলোচনা সভায় একাধিক শিক্ষকনেতা শিক্ষকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরেন।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহা. তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার খলিলুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমূখ।
এসময় শিক্ষা নেতারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কোন বেতন ও গ্রেড বৈষম্য রাখা যাবে না। অষ্টম শ্রেণী পাস একজন সরকারি গাড়িচালক ১২তম গ্রেডে বেতন পান, উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা পাসের যোগ্যতায় নার্সরা জাতীয় পে-স্কেলের দশম গ্রেড পাচ্ছেন, উচ্চ মাধ্যমিকসহ ৪ বছরের ডিপ্লোমা যোগ্যতায় উপ-সহকারী কৃষি কর্মকতারা দশম গ্রেড, পুলিশের এসআইরা স্নাতক যোগ্যতায় দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তারা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পাচ্ছেন। অথচ স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩তম গ্রেড। তাই সহকারী শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা এবং প্রধান শিক্ষকদের নবম গ্রেড বাস্তবায়ন করাসহ একইসাথে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...