চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৬ই মে ২০২০ রাত ০৮:২৭
৯৫৩
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনে মাছের পুকুরকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। উপজেলা আসলামপুর ইউনিয়নের খতেজাবাগ গ্রামের ৫নং ওয়ার্ডের অবদুল মন্নান হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদারের উপর একই বাড়ির তার ছোট ভাই মো. সোহাগ হাওলাদার,জাবেদ হাওলাদার ও বড় ভাই মো. রিপনসহ ৭থেকে ৮জন মিলে হামলা করেন বলে জানান চিকিৎসাধীন ওই ভুক্তভোগী।
গতকাল (১৫মে) শুক্রবার সকাল ১০টায় সোইয়াল বাড়ির দক্ষিন পার্শ্বে পুকুরের পাড়ে এ হামলার ঘটনা ঘটে। এঘঠনায় অভিযোগকারী ইমরান হাওলাদার বলেন, ভূইয়ারহাট বাজার সংলগ্ন সোইয়াল বাড়ির সংলগ্ন আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির সামনে খাস প্রায় ১৬ শতাংশ জমি ঘিরে পুকুরটি অবস্থিত। আমি ওই পুকুরটি দির্ঘ ১৬ বছর যাবত ভোগদখল করে আসছি। এবং ওই পুকুরে মাছ চাষ করছি। তবে পুকুরটির মালিকানা দাবিকারি মো. হারুন হাওলাদারের সাথে পুকুরটি নিয়ে আমার সাথে একটি মামলা চলমান রয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টার সময় আমি আমার ভোগদখলকৃত ওই পুকুরে মাছের খাবার দিতে গেলে সোহাগ এসে আমাকে ক্ষুব্ধ ভাষায় গালাগাল করে হুমকি দিয়ে বলে “তোকে না এ পুকুরের পাড়ে আসতে না বলছি ? একথা বলেই পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা জাবেদ,রিপনসহ ৭থেকে ৮জন মিলে লোহার রড,দা ছেনি ও লাঠিসোটা দিয়ে আমাকে এলোপাথারিভাবে বেধরক মারধর করে। এসময় তারা আমার বাঁ হাত ভেঙ্গে দিয়ে শড়িরের বিভিন্ন স্থানে মারধর ও ফুলা জখম করে। পরে আমার স্বজনরা খবর পেয়ে স্থানিয় প্রতিবেশিরাসহ আমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
হামলার অভিযোগ অস্বিকার করে সোহাগ বলেন, তার সাথে আমাদের কোন হামলার ঘটনা ঘটেনি তবে একটু হাতাতি হয়েছে। বিষয়টি আমরা স্থানিয় গণ্যমাণ্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষের ফয়সালার জন্য জানিয়েছি। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ শামসুল আরেফিন জানান, মারামারির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত