অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে শিক্ষকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ রাত ১০:১৩

remove_red_eye

৩৮৩

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক শিক্ষকের বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে ঘটেছে । অভিযুক্তের নাম মিজানুর রহমান। তিনি ওই বাড়ির সোবহান ডাক্তারের ছেলে ও উত্তর চর মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অনশন করা ওই নারীর অভিযোগ, তার এক সন্তান ওই বিদ্যালয়ে পড়াশুনা করছে। এজন্য ওই বিদ্যালয়ে যাওয়া-আসা ছিল। স্কুলে গেলে মিজান মাস্টারের সঙ্গে দেখা হতো এবং মোবাইল ফোনে কথাও হতো। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এছাড়াও তারা ২০২৩ সালের ২০ মার্চ উত্তর আইচা বাজারের কাজি অফিসে দিয়ে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করেন। তার বাড়িতে মিজানুর রহমান প্রায় যাতায়াত করতো বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, বেশকিছু দিন মিজান মাস্টার তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এজন্য তিনি শনিবার বিকেলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে তার বাড়িতে আসেন। তবে ওই বাড়িতে আসলে মিজান মাস্টারের আগের স্ত্রী তাকে মারধর করেন। এছাড়াও তাকে টাকা দিয়ে বিষয়টি রফাদফা করার জন্য প্রস্তাব দেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী জানান, ওই নারীকে কোনো মারধর করা হয়নি। তিনি আমার বাড়িতে এসে স্ত্রীর স্বীকৃতির দাবি করছেন। আমার স্বামী ওই নারীকে বিয়ে করেছেন কিনা জানি না।
তবে অভিযুক্ত মিজানুর রহমানের মোবাইল নম্বরের একাধিকবার কল করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহমেদ জানান, বিষয়টি লোকমুখে শুনেছি। কিন্তু কেউ থানায় কোনো অভিযোগ করেনি। তবে অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...