অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে মৃত্যুর ৫৫ দিন পর কবর থেকে মরদেহ উত্তোলন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৪৩৬

ইসরাফিল নাঈম, শশীভূষণ : আদালতের নির্দেশে মৃত্যুর ৫৫ দিন পর কবর ওমর ফারুক নামের ১৬ বছরের এক শিশুর শ্রমিকের মরদেহ উত্তোলন করেছে পুলিশ। জানা গেছে, গত ৪ আগষ্ট ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় শিশু ওমর ফারুক। পরে ৬ আগষ্ট তার স্বজনরা গ্রামের বাড়ী ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে এনে তাকে দাফন করেন। এরপর গত ১১ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে নিহতের বাবা মিলন ফরাজী বাদী হয়ে ৫৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলা দায়েরের পর ময়না তন্তের জন্য নিহত ওমর ফারুকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয় নির্দেশ দেয় আদালত।
 
রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ২নং ওয়ার্ডের তার পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি ভোলা মর্গে পাঠানো হয়েছে। নিহত ওমর ফারুক ওই ইউনিয়নের মিলন ফরাজীর ছেলে তিনি ঢাকায় একটি মুদি দোকানের কর্মচারী ছিলেন বলে জানাগেছে।
 
তার পরিবারের স্বজনার জানান, গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালীন সময়ে কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার মোহাম্মদপুর এলাকার আল্লাহ করিম মসজিদ ফুট ওভার ব্রীজের নিচে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ওমর ফারুক।
চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালেক মূহিত ও মামলার তদন্তকারী কর্মকর্তা তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং নিহতের পরিবারের লোকজন উপস্থিত থেকে তার মরদেহ উত্তোলন কারা হয়।
 
সহকারী কমিশনার সালেক মূহিত জানান, আদালতের নির্দেশে সুষ্ঠু তদন্তের স্বার্থে নিহত ওমর ফারুকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...