চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই মে ২০২০ রাত ০৯:৪৫
১৩১৮
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়া ব্রিজ এলাকায় হাঙ্গরের হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল জব্দ করেছে উপজেলার বন ও মৎস বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাতকরণের বিষয়টি স্থানিয় সংবাদকর্মিদের নজরে আসে। এসময় সংবাদকর্মিরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে বিকেল ৪টায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও মৎস কর্মকর্তা ওই এলাকায় অভিযান চালায়।এসময় প্রায় ১০ হাজার হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও ২১ ব্যারেল হাঙ্গরের তেল জব্দ করা হয়। অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে এর সাথে জরিতরা তাৎক্ষনিক পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে জানা যায়, স্থানিয় প্রভাবশালিদের ছত্রছায়ায় আনোয়ার হোসেন,ইয়াসিন ও আলমগীরসহ সংঘবদ্ধ কয়েকটি চক্র মিলে দির্ঘ ৫বছর যাবত হাঙ্গরের শুঁটকিসহ হাঙ্গর শিকার ও এর তেল প্রক্রিয়াজাত করছে এই এলাকায়। পরে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ শুটকি ও তেল পাচার করা হয়। উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আলাউদ্দিন হোসেন সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে বলেন, মৎস পরিবেশ ও বন আইনে হাঙ্গর শিকার ও শুটকি প্রক্রিয়াজাতকরণ এবং এর তেল সংরক্ষণ দণ্ডনিও অপরাধ। এর সাথে জরিতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত