মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩৭
৫২৬
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বিএনপি'র সাবেক সিনিয়র সহ সভাপতি ও ১ নং মনপুরা ইউনিয়নের একাধিকবার নির্বাচিত সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন চৌধুরীর ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মৃত ছালাউদ্দিন চৌধুরীর বড় ছেলে উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরীর উদ্যোগে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বা'দ আসর উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ নতুন বাজার জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মোনাজাতে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের রূহের মাগফেরাত কামনা, পরপারে শান্তি কামনা ও জান্নাত নসীবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম শাহীন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ জামাল উদ্দিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম ছালাউদ্দিন চৌধুরী কাডানায় এক সড়ক দূর্ঘটনায় ৫ বছর পূর্বে মৃত্যুবরন করেন। তিনি মনপুরা উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এবং সর্বশেষ তিনি উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি থাকাকালীন মারা যান। এছাড়াও তিনি অত্যন্ত সদালাপি, বিনয়ী, সদাহাস্যোজ্জ্বল ও সাদা মনের মানবিক মানুষ ছিলেন। যার জন্য আজও তিনি মনপুরার মানুষের মনে ভালোবাসার মানুষ হিসেবে স্থান করে আছেন। এবং ১ নং মনপুরা ইউনিয়নে তিনি একাধিকবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত