বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৭
৪০০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার মেঘনা নদী থেকে ২ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল ৮ টায় মনপুরার উত্তর সাকুচিয় ইউনিয়নের মাস্টার হাট সংলগ্ন পশ্চিম পাশের মেঘনা নদী থেকে ১ টি মরদেহ উদ্ধার করা হয়। পরে দুপুর ১২ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কাউয়ার টেক এলাকার পূর্ব পাশের মেঘনা নদী থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,উদ্ধারকৃত মরদেহ দুটি দেখতে শত শত মানুষ ভিড় জমায়। স্থানীয়রা মরদেহ দুটি নদীতে ভাসতে দেখে থানা পুলিশ কে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা পুলিশ মরদেহ দু'টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আত্মীয় স্বজনরা খবর পেয়ে মনপুরা থানায় এসে মরদেহ দুটি শনাক্ত করে নিয়ে যায়। মরদেহ দুটি গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) আকস্মিক ঘূর্ণীঝড়ে ডুবে যাওয়া মাছধরা ট্রলারে থাকা জেলেদের বলে জানিয়েছে তাদের পরিবার।
শনাক্ত হওয়া প্রথম মরদেহটি জেলার তজুমুদ্দিন উপজেলার ০২ ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের আঃ মালেকের ছেলে মোঃ বেলাল হোসেনের (২৫) বলে শনাক্ত করে নিয়ে গেছেন তার স্বজনরা। এবং দ্বিতীয় উদ্ধারকৃত মরদেহটি মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনার চর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে আলাউদ্দিনের (৩০) বলে শনাক্ত করেছেন তার পরিবার।
মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি তাদের পরিবারের লোকজন শনাক্ত করেছে। কোনপ্রকার আপত্তি না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে মনপুরা থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত