বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই মে ২০২০ সকাল ০৬:২৯
১২১৭
বাংলার কণ্ঠ ডেস্ক : কক্সবাজারে লিংকরোড স্টেশনে করোনায় আক্রান্ত এক ব্যক্তি তার পাওনাদারের থেকে টাকা আদায়ের জন্য সেই ব্যক্তিকে জড়িয়ে ধরার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) এ ঘটনা ঘটে।
জানা যায়, করোনা আক্রান্ত সেই রোগী একজন ব্যবসায়ী। তিন দিন আগে তার করোনা পজিটিভ ধরা পড়ে।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত যুবক বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও বিরক্ত হয়ে পড়েছি। তিনি লকডাউন না মেনে হরদম মোটরসাইকেল নিয়ে চলাচল করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন।
ইউপি চেয়ারম্যান আরো জানান, করোনা পজিটিভ হওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত রোববার তাকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেন। সেই সাথে এলাকা লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু একদিন পরেই তিনি লকডাউন অমান্য করার কাজ শুরু করে দেন। সবশেষ লিংকরোড স্টেশনের এক দোকানির কাছে পাওনা টাকা আদায়ের জন্য হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে তাকে আজকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
জানা গেছে, পাওনা টাকা আদায়ের কৌশল হিসেবে ওই রোগী নিজেই উত্তেজিত হয়ে দোকানিকে ঝাপটে ধরে বলেন, করোনায় আমিও মরব-তুইও মর।
এলাকার ইউনিয়ন পরিষদ মেম্বার নাসির উদ্দিন জানান, করোনা রোগীর ‘করোনা হামলার’ খবর পেয়েই আমি এবং চেয়ারম্যান সাহেব দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। হামলার শিকার ওই ব্যক্তিকে আমরা দ্রুত সাবান নিয়ে গোসল করার ব্যবস্থা করি।
এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, তিনি খবর পেয়েছেন স্টেশনে এক করোনা রোগী লকডাউন অমান্য করে লোকজনের সাথে ঝগড়াঝাটি করছেন।
অপরদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ খায়রুজ্জামান জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত