মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০
৩৫১
মনপুরা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ভোলার মিনপুরার ৪ জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার ভোর রাত ৬ টায় চরনিজামের পূর্ব-দক্ষিণ পাশে সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ জেলে নিখোঁজ ছিল, পরে ওইদিন দুপুর ৩ টায় নিখোঁজ সকল জেলেদের উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক হান্নান দপ্তরি । ডুবে যাওয়া ট্রলার গুলোর মালিক হলেন, শামিম মাঝির ট্রলার, ইয়াছিন মাঝির ট্রলার, গিয়াস মাঝির ট্রলার ও সামছুদ্দিন মাঝির ট্রলার। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের বিভিন্ন গ্রামে।
ডুবে যাওয়া ট্রলারের মাঝিদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে গেলে উত্তাল ঢেউয়ের তোড়ে বোটের তলা ফেঁটে পাশাপাশি থাকা ৪ টি ট্রলার ডুবে যায়। এই সময় ৪ ট্রলারে ১৫ জন জেলে নিখোঁজ ছিল, পরে তাদের মনপুরার অন্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, আমরা দুই ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে আরও দুইটি ট্রলার ডুবি ঘটনা ঘটতে পারে। সকল নিখোঁজ জেলেদের দুপুর তিনটায় উদ্ধার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ৩ টায় ডুবে যাওয়া সকল জেলেদের উদ্ধার করা হয়েছে।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত