চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩
৩৩১
২ ঘন্টা পর জীবিত সকালে উদ্ধার
ইসরাফিল নাঈম, শশীভূষণ থেকে : ভোলার চরফ্যাশনের সর্ব দক্ষিণে ঢাল-চরের বঙ্গোপসাগর মোহনায় ট্রলার ডুবির ঘটনায় ১০ জেলে নিখোঁজ থাকলেও ঘটনার ২ ঘন্টা পর সাগর মোহনা থেকে নিখোঁজ ১০ জেলেকে জীবিত উদ্ধার করেছেন অপর জেলেরা। এসব জেলেরা ঢাল চর ও চর-মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানাগেছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ১০ মাঝি মাল্লা নিয়ে উপজেলা বিচ্ছিন্ন দ্বীপ ঢাল-চরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢাল চর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পরে ট্রলারটি ডুবে যায়। এ সময় ৩ জেলেকে অপর জেলেরা ঘটনার সাথে সাথে উদ্ধার করলেও নিখোঁজ ছিল ৭ জেলে। ঘটনার ২ ঘন্টা পর ঘটনাস্থল থেকেই অপর জেলেরা নিখোঁজ ৭ জেলেকেও উদ্ধার করে।
ঢাল চর ঘাটের জেলেরা জানান, বৃহস্পতিবার সকালে ঢাল চর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দু'দিন সাগরে থাকার পর বৈরি আবহাওয়ার কারনে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢাল চর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা তিন জেলেকে জীবিত উদ্ধার করলেও ঘটনার ২ ঘন্টা পর একই জায়গা থেকে অপর ৭ জেলেকে উদ্ধার করা হয় ঢাল চরের ইউপি চেয়ারম্যান আবদুস সালাম নিশ্চিত করেছেন।
ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার বাংলার কন্ঠেকে জানান, এঘটনায় অপর জেলেদের সহযোগিতায় ১০ জেলেকে জীবিত উদ্ধার করে করা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, কোন রকম ক্ষয়ক্ষতি ছাড়াই নিখোঁজ জেলে ও দুর্ঘটনা কবলে পড়া ট্রলারটি জেলেদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত