বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৭
৪৯৩
টানা শ্রমিক আন্দোলনের পর আজ কিছুটা স্বস্তিতে শিল্পাঞ্চল আশুলিয়া। কয়েকটি পোশাককারখানা ছাড়া বেশিরভাগ কারখানায় উৎপাদন শুরু হয়েছে। ডিইপিজেড এলাকার কর্মপরিবেশও রয়েছে স্বাভাবিক।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর থেকে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের শিল্প এলাকায় টহল দিতে দেখা গেছে। মোতায়েন রয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। তবে আজও নানা দাবিতে আশুলিয়ার মেংগুটেক্স, হান্ডাসহ কয়েকটি পোশাককারখানায় কর্মবিরতি চলছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকে শিল্পাঞ্চলের বেশিরভাগ এলাকায় পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছে। দু-একটি বিচ্ছিন্ন বিশৃঙ্খলার সংবাদ পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় কোনো কোনো ঝামেলা কিংবা সড়ক অবরোধের সংবাদ পাওয়া যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে। সেগুলোতে স্বাভাবিকভাবে কার্যক্রম চলছে। তবে আশুলিয়ার নাসা গ্রুপ, আল-মুসলিমসহ চারটি কারখানার শ্রমিকরা সকালে কারখানার অভ্যন্তরে প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে হইচই শুরু করেন। এসময় একটি কারখানার মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এছাড়া কিছু কারখানায় শ্রমিকদের দাবি নিয়ে কিছুটা অসন্তোষ চললেও তা সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে। শিল্প পুলিশও বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি টহল অব্যাহত রেখেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আজ সামগ্রিক পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা যদিও সেভাবে এখনো যৌথ অভিযান শুরু করিনি, অভিযানের ঘোষণায় একটি বড় প্রভাব পড়েছে শিল্পাঞ্চলে। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। অভিযানের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল
যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী
জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা
খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল
বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী
একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক