অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনা বাকশাল টু কায়েম করেছিলেন: রিজভী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৩১২

শেখ হাসিনা বাকশাল টু কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, একের পর এক টেলিভিশন যারা একটু সরকারের বিরোধিতা করেছে সেই টেলিভিশনেই নিজেদের লোককে বসিয়েছেন। আগের মালিককে জেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এগুলোই তো আমরা দেখেছি। অর্থাৎ অভিনব পন্থায় বাকশাল টু শেখ হাসিনা কায়েম করেছিলেন। তার বাবা যেমন করেছিলেন একদম প্রকাশ্যে দানবীয় কায়দায় সব পত্রিকা বন্ধ করে দিয়ে ও সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে দিয়ে। শেখ হাসিনা ওইভাবে না করে একটু ঘুরিয়ে করেছিলেন।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জে এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিবেশী দেশ ভারতের সমালোচনা করে রিজভী বলেন, যে ব্যক্তি নিজের দেশের শিশু-কিশোরদের হত্যা করেছে। তাকে ভারত সমর্থন করেছে। তাহলে দেশের মানুষ কীভাবে ভাববে যে আপনারা (ভারত) বাংলাদেশের বন্ধু।

ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা তো গণতান্ত্রিক রাষ্ট্র। শেখ হাসিনা তার নিজের দেশের গণতন্ত্রকামী শিশু-কিশোরদের হত্যা করেছে তারপরও আপনারা হাসিনাকে সমর্থন দিয়ে গেলেন। যে ব্যক্তি দেশ থেকে লাখ লাখ টাকা পাচার করেছে, রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, এ ধরনের একজন ব্যক্তিকে আপনারা সমর্থন দিয়ে গেলেন।

রিজভী বলেন, পদ্মা সেতু, উড়াল সেতু ও ফ্লাইওভার দেখিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার করার রাষ্ট্রনীতি ছিল না রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার। আজ এস আলম, এমপি-মন্ত্রী বড় বড় ঠিকাদার অধিকাংশই হলো দুর্বৃত্ত।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, যুবদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুব মাসুম শান্ত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. আব্দুল আউয়াল প্রমুখ।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...