অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলা থেকে ঈদের আগে চলছে না যাত্রীবাহী লঞ্চ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১২ই মে ২০২০ দুপুর ০২:৩২

remove_red_eye

১৫৮০

ইসতিয়াক আহমেদ : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় ভোলা থেকে পবিত্র ঈদুল ফিতরের আগ পর্যন্ত সকল ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী জানান সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত। এরআগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।


করোনা