অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে বিএনপি'র পক্ষ থেকে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ রাত ০৯:১৫

remove_red_eye

৪৫১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহিদ ৯ জনের পরিবারকে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বিএন‌পি দলীয় ভোলা-২ আসনের সা‌বেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের ব্যক্তিগত তহবিল থেকে ওই আর্থিক সহায়তা দেয়া হয়। তাঁর পক্ষে উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাফরুজা সুলতানা শহিদ পরিবারের সদস্যসদের হাতে ওই সহায়তা তুলে দেন। 

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপু‌রে ভোলা- ২ আসনের সা‌বেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিমের বাসভবনে নিহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদ নাহিদুল ইসলাম,মো. সুজন,লিজা বেগম,ইয়াসিন,জাকির,জামাল, সোহেল, নয়ন ও দীপ্ত দে'র পরিবারের খোঁজ খবর নেয়ার পর তাঁদের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

এ সময় উপজেলা বিএনপি'র আহ্বায়ক মাফরুজা সুলতানা বলেন, দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রসমাজ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারমুক্ত হলো বাংলাদেশ। সেই স্বৈরশাসক মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও স্বাধীনভাবে চলার অধিকার কেড়ে নিয়েছিল। বাংলাদেশের জনগণকে শাসনের নামে শোষণ করে আসছিল। 

কিন্তু আমাদের ছাত্র-জনতার আন্দোলনের রোষানলে পড়ে স্বৈরশাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। একটি বৈষম্যহীন সমাজ গড়তে পারলেই তাঁদের আত্নত্যাগ সফল হবে। তাঁদের আত্না শান্তি পাবে। 

এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র সদস‌্য স‌চিব এ্যাডভোকেট কাজী মো. আজম,পৌর বিএনপি’র সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান কবির, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...