বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৯
৩৫৬
ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বিগত দিনগুলোতে ভারত থেকে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট অনুযায়ী কোনো সহযোগিতা আসেনি।
তারা একটা সরকার ক্ষমতায় রাখার জন্য সহযোগিতা করেছে। আজ সেই সরকার গণআন্দোলনের মুখে বিতাড়িত হয়েছে এবং দেশত্যাগ করেছে। কিন্তু এখনো ভারত ষড়যন্ত্র বন্ধ করেনি। বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ সৃষ্টি করতে যাচ্ছি। এজন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান বন্যা পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করে এ্যানি বলেন, এ বন্যা প্রাকৃতিক দুর্যোগ কিংবা বৃষ্টির কারণে নয়, ভারতের পানি ফেনী-লক্ষ্মীপুরে এসে মেঘনা নদীতে প্রবাহিত হচ্ছে। এটি শুধু এ অঞ্চলের পানির প্রবাহ না, এগুলো ঢলের পানি। এটার সঙ্গে একটা ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে।
এ্যানি বলেন, বন্যাকবলিত এলাকায় প্রত্যেক ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌরসভায় বিএনপির নেতাকর্মীরা টিম অনুযায়ী কাজ করছে। এছাড়া সাধারণ মানুষও বিভিন্নভাবে এগিয়ে আসছে। সব শ্রেণিপেশার জনতাকে নিয়ে একটা কন্ট্রোলরুম খোলা হয়েছে। যার মাধ্যমে প্রত্যেক এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হবে।
ত্রাণ বিতরণের সময় বিএনপি এবং এর অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত