অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ রাত ০৮:৩১

remove_red_eye

২৭৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে অর্ধগলিত অজ্ঞাত পরিচয়ের যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে উপজেলার আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মেঘনা নদীর তীরে আটকে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে দুপুরে ভোলা মর্গে পাঠিয়েছেন।
 
পুলিশ জানায়, মেঘনা নদীর তীরের ঢালে আটকে থাকা অবস্থায় অজ্ঞাত বস্ত্রহীন অর্ধগলিত একটি মরদেহ আটকে থাকতে দেখে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দেন। ওই এলাকার গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত বস্ত্রহীন থাকায় তার কোন পরিচয় সনাক্ত করা যায়নি। তবে মরদেহটি একটি যুবকের সেটা প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
 
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মরদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরিচয় ও মৃত্যুর কারন জানা যাবে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...