এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ১১ই মে ২০২০ বিকাল ০৪:০৮
৯৯০
এআর সোহেব চৌধুরী চরফ্যাশন:: ভোলার চরফ্যাশনে বিভিন্ন শ্রেণীর ৬শতাধিক পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল ১১মে সোমবার সকাল ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈঁদগাহ মাঠে উপজেলার ৬শতাধিক বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, ভাড়ায় চালিত মটর সাইকেল, অটো বোরাক, মাইক্রোবাস সহ বিভিন্ন শ্রেণীর পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়া হয়। এমপি জ্যাকবের উদ্যোগ ও অর্থায়নে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় করোনা লগডাউনে গত ২৬ মার্চ থেকে প্রায় দেড় মাসাধিক সাড়া দেশে গণপরিবহনসহ অভ্যন্তরীন রুটে লোকাল পরিবহন সমূহ বন্ধ থাকায় কর্মহীন হয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। এসকল অসহায় পরিবহন শ্রমিকদের তৃণমূল পর্যায়ে তালিকা করে তাদের মাঝে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় চাল,ডাল,পেয়াজ, তৈল, আলু, ছোলাবুট, চিনি, চিড়া, মুড়ি, গুড়া দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়রম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ। ইতিপূর্বে এমপি জ্যাকব তার নির্বাচনী এলাকায় অসহায় দুস্থ ২০হাজার মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ,ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন পেশাজীবিদের খাদ্য ও আর্থিক সহায়তা দেন। করোনা পরিস্থিতিতে এমপি জ্যাকবের ব্যাতিক্রম কর্মসূচীর মধ্যে সমাজের ভবঘুর মানষিক প্রতিবন্ধি অপ্রকৃতিস্থ ও জীব বৈচিত্র রক্ষায় অভুক্ত কুকুরদের নিয়মিত খাবারের ব্যবস্থা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত