চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১০ই মে ২০২০ সন্ধ্যা ০৭:০৬
৮৭১
চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার মানিকা ইউনিয়নের দৌলতপুতর গ্রামে জমি জমাকে কেন্দ্র করে চেয়ারম্যান পুত্রের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন।
আহত ফাতেমা বেগম (৫০) , রফিজল মাঝি (৬০) ও মো. ইউসুফ হোসেন (৩২) চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। রোববার (১০মে) সরেজমিন ঘুরে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের বেড়ীবাঁধ সংলগ্ন সরকারি খাস জমিতে মসজিদের নামে একটি পুকুর পাড়ের সিমানা নির্ধারনকে কেন্দ্র করে বাড়িঘর ভাংচুরসহ দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান সফিউল্লাহর ছেলে তুহিন হাওলাদার ও সাহিন হাওলাদারের লাঠির আঘাতে নারীসহ ৩জন আহত হন।
এ বিষয়ে আহত ফাতেমা বেগমের স্বামি রফিজল জানান, আমার বসত ঘরের সিমানার সংলগ্ন মসজিদের পুকুর পাড়ের নাম দিয়ে তুহিন হাওলাদার ৬হাত জমি দখল করার চেষ্টা করে আমি ও আমার স্ত্রী বাঁধা দিলে তুহিন ও তার ভাই সাহিনসহ ১০ থেকে ১২জন মিলে আমাদেরকে লাঠিসোটা দিয়ে মারধর করে এসময় ধারালো দাঁয়ের আঘাতে আমার স্ত্রী ফাতেমার মাথা ও কপাল কেটে যায়। স্থানিয় সাজেদা বেগম,শাহে আলমসহ একাধিক এলাকাবাসি বলেন, বেড়িবাঁধ সংলগ্ন দৌলতপুর ৬নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন মসজিদের পুকুরটিতে সফিউল্লাহ চেয়ারম্যনের ছেলে তুহিন দির্ঘদিন ধরে মাছ চাষ করে সকল আয় ব্যয় ভোগদখল করে আসছে।
এ বিষয়ে তুহিন হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তুহিন হাওলাদার হামলার সাথে জরিত ছিলো না বলে তার পরিবার দাবি করেন। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দৌলতপুর গ্রামে জমিজমাকে কেন্দ্র করে হামলার ঘটনায় মানিকা ইউনিয়নের চেয়ারম্যনের ছেলে তুহিন হাওলাদারসহ ৪জনকে আসামী করে রফিজলের ছেলে বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত