অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে যুবদলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষনা

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৫৬৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডের যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার শরিফপাড়ায় বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল এক জরুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলার সকল ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। 
 
জানা যায়, ২০২২ সনে কেন্দ্রীয় ও জেলা যুবদলের সিদ্ধান্ত মোতাবেক চরফ্যাশন উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি ঘোষনা করা হয়। পুর্বের ঘোষনাকৃত উপজেলার ২১ ইউনিয়ন ও পৌসভার ৯টি ওয়ার্ড কমিটির মেয়াদ উর্ত্তীন হওয়ায় ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির যুবদলের সকল নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় হওয়া ও সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে কমিটিকে বিলুপ্ত ঘোষনা করা হয়েছে।
 
উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স জানান, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের কার্যনির্বাহী কমিটির সকল নেতাদের সাংগঠনিক কার্যক্রমের গতিশীল করতে এসব কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। 
 
ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন জানান, ২০২২ সালে চরফ্যাশন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স ও সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌরসভা শাখায় আবুবক্কর সিদ্দিক মিলটনকে আহবায়ক ও রাশেদুল হাসান নয়নকে সদস্য সচিব করে কেন্দ্রীয় ভাবে যুবদলের কমিটি ঘোষনা করা হয়। এই কমিটির আলোকে চরফ্যাশন উপজেলার ২১ টি ইউনিয়নের যুবদলের ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি দেয়া হয়েছে। ইউনিয়নের নেতাকর্মীরা নিষ্ক্রিয় থাকার কারনে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। চরফ্যাশন উপজেলায় এই আহবায়ক কমিটির বাহিরে অন্য কোন যুবদলের কমিটি নেই। এছাড়া দুলারহাট, শশীভূষণ ও দক্ষিণ আইচা থানার যুবদলের কোন কমিটি নেই।
 
এসময়ে উপস্থতি ছিলেন, উপজেলা যুবদল নেতা মো. আশরাফুল ইসলাম, আবুল কাশেম নয়ন, তোফাজ্জল হোসেন তালুকদার, নজরুল ইসলাম, হারুন অর রশদি, মোশাররফ হোসনে লিটন, মোজাহিদি ফয়েজ উদ্দিন, মইনুল ইসলাম সোহেল, সোয়াইব রহমান, শামীম খান, রেদন উল্লাহ, আরফি, সাইফুল ইসলাম, নূরনবী, অহিদুর রহমান বলি, আবু সায়েম মালতয়িা, আবুল হাসনাত তুহিন, কাইয়ুম শিকদার, শাহিন আলম, সুজন মাহমুদ, রোমেন্স মাতাব্বর, সফিক ফরাজী, ইলিয়াস হোসেন বেল্লাল, মো.জুম্মুন, মো.জাহিদুল ইসলাম রিজভী প্রমুখ।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...