অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

এদেশে তত্বাবধায়ক সরকারের অধীনেই আবার নির্বাচন হবে : হাফিজ ইব্রাহিম

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ রাত ১০:০১

remove_red_eye

৪৬০

নীল রতন,বোরহানউদ্দিন  : কেন্দ্রিয় বিএনপির নির্বাহি কমিটির অন্যতম সদস্য, ভোলা ২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও  আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেছেন, এইদেশে  তত্বাবধায়ক সরকারের অধীনেদই আবার ভোট হবে ।সংসদে সংবিধান থেকে ১৫তম সংশোধনী দিয়ে তত্বাবধায়ক সরকারের আইন বাতিল করেছিলো আওয়ামীলীগ সরকার, তারা ভেবেছিলেন আজীবন তারা ক্ষমতায় থাকবে, কিন্তু ছাত্রজনতা তাদের শোষনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে স্বৈরাচারের পতন করে আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন । যারা এযুদ্ধে অংশগ্রহন করেছেন ও প্রাণ দিয়েছে তারাই হবেন বর্তমান প্রজন্মের মুক্তিযোদ্ধা ।দেশনেত্রী খালেদা জিয়া ও  তারেক রহমানের অধীনে বিএনপি সরকার গঠন করলে তাদের সন্মান থাকবে সবার উপরে ।  অচিরেই আবার তত্বাবধায়ক সরকার বহাল হবে, যাতে করে জনগণ স্বাধীন ভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন । এ সময় তিনি বর্তমান অন্তরবর্তী সরকারের সকল কর্মকান্ডে সাহায্য করার জন্য সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান ।চলমান পরিস্থিতিতে শান্ত থেকে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে করতে হবে । নেতাকর্মীদের উদ্দেশ্যে হাফিজ ইব্রাহিম বলেন, ভোলায়  হিন্দু স¤প্রদায়ের জান মাল নিরাপত্তার দায়িত্ব আপনাদের ।  চলমান পরিস্থিতিতে শান্ত থেকে সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে করতে হবে । একটি অশুভ শক্তি দেশের শুনাম নষ্ট করতে দেশের বিভিন্ন স¤প্রদায়ের বাড়ি ঘরে হামলা করে দেশকে অশান্ত করার পায়তারা  চেষ্টা চালিয়ে যাচ্ছে , সকল প্রকার গুজবে কান নাদিয়ে দেশ সেবায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন উপজেলা সড়কে এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন । এর আগে ঢাকা থেকে বেলা ১২ টায় লঞ্চযোগে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌছলে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখাঁন উপজেলার অর্ধ লক্ষাধিক বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মী হাফিজ ইব্রাহিমকে ফুল দিয়ে বরণ করে নেন । এছাড়া প্রতিটি বাজারে বাজারে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা । জনসভায় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যডভোকেট কাজী আজম, সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন, যুগ্ন আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী, যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,পৌর বিএনপির সহ সভাপতি সাইদুর রহমান লিটন, সহ সভাপতি বশির আহমেদ, সহ সভাপতি আলী আকবর পিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন বাচ্চু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শিহাব হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম মিঠু,পৌর যুবদলের আহবায়ক হেলাল মুন্সি, সদস্য সচিব আবু জাফর মৃধা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিটন শিকদার,সদস্য সচিব আতিফ আসলাম রুবেল,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নোমান হাওলাদার, সদস্য সচিব শিপন হাওলাদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি আলমগীর মাতাব্বর, সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি আসরাফ আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক দানিশ চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার,পৌর ছাত্রদলের সভাপতি শাকিল মাতাব্বর, সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...