অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র ১৪৩৩

মহিষ কেল্লায় ভাংচুর অগ্নি সংযোগ,আহত-২

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৬

remove_red_eye

৩৫৬

জসিম রানা : ভোলার দৌলতখান উপজেলার চর মদনপুর ইউনিয়নে রাতের আধারে দুই মহিষ রাখালকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। পরে মহিষ কেল্লা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে মহিষের কেল্লাটি সম্পূর্ণ রুপে পুড়ে ছাই হয়ে যায়।
এসময় আগুন দেখতে পেয়ে অন্য মহিষ কেল্লার লোকজন এসে মহিষগুলোকে বাচাতে পারলেও পারেনি মহিষ থাকার কেল্লাটি রক্ষা করতে। পরে আহত রাখালদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। আহত রাখালরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
আহত রাখাল ফয়সাল জানান,তিনি চর মদনপুরে ভোলা শাহরের আদর্শ দধি ভান্ডারের মালিক আবদুল হাই ও আলমগীর মহরির মহিষের রাখাল হিসেবে কর্মরত আছেন। গত ৯ আগষ্ট ২০২৪ইং তারিখ রাত ১টার দিকে হঠাৎ করে মুখে কালো কাপর বাধা ৬/৭ জন সন্ত্রাসী এসে আমাদেরকে এলোপাথারি ছুরিদিয়ে কোপাতে থাকে। এরপরে কি হয়েছে তা আমি আর বলতে পারিনা। হাসপাতালে জ্ঞান ফেরার পরে আমি শুনতে পাই আমার কিল্লাটি পুরে শেষ হয়ে গেছে।
মদনপুরের চরগুলোতে এখন আতঙ্ক চলছে বলে জানান মহিষ মালিক ও রাখালরা। তারা আরো জানান, আমাদের মহিষতো দূরের কথা রাখালরা ও এখন নিরাপদ নয়। এনিয়ে চিন্তিত মদনপুরের চরের মহিষ মালিকরা।
এ ব্যাপারে ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, মহিষ মালিকগন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...