অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক: পালালো সহযোগী


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২০ রাত ০৮:২০

remove_red_eye

৩১০৮

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় ২৫ পিস ইয়াবাসহ হাবিব সিকদার (২০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আকট করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। বুধবার রাতে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের রহিমার ভিটা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময়  নুরে আলম (৩৫) নামে তার এক সহযোগী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যদের সাথে ধস্তা ধস্তি করে পালিয়ে যায়। এঘটনায় ওই দুজনকে আসামি করে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন একটি মামলা দায়ের করা হয়েছে।

ভোলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক এস.এম এলতাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রহিমার ভিটা এলাকা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। সেখানে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাবিব সিকদার ও নুরে আলম নামে দুই ব্যক্তিকে তল্লাসি করে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় নুরে আলম ধস্তাধস্তি করে পালিয়ে গেলেও হাবিবকে আটক করে তারা।  এ ঘটনায় হাবিব ও নুরে আলমকে আসামী করে ভোলা সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।