অচিন্ত্য মজুমদার
প্রকাশিত: ৭ই মে ২০২০ বিকাল ০৪:৩২
২৬৫৯
অচিন্ত্য মজুমদার :: ভোলায় করোনা যুদ্ধ জয় করে মায়ের কোলে ফিরলো বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ বছরের কন্যা শিশু মোহনা। আজ বৃহস্পতিবার দুপুরে তার নমুনার চুরান্ত রিপোর্ট নেগেটিভ আসলে আইসোলেশন থেকে মুক্ত করার পাশাপাশি মোহনাকে ফুলের শুভেচ্ছা জানান বোরহনাউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে তুলে দেয়া হয় নানা উপহার সামগ্রী।
বোরহনাউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী জানান, গত ২৩ এপ্রিল করোনা পজেটিভ আসা শিশু মোহনা এখন সম্পূর্ণ সুস্থ্য রয়েছে। এতদিন নিজ বাড়িতে একটি আলাদা কক্ষে ওই শিশু আইসোলেশনে ছিলো। আজ চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর তাকে আইসোলেশন থেকে মুক্ত করা হয়। এখন সে তার মায়ের কোলে ফিরেছে। এছাড়া করোনা আক্রান্ত মোহনার বাড়িসহ ৫ বাড়ির লকডাউন আজ তুলে নেওয়া হয়। এর আগে গত ২৭ এপ্রিল প্রথম দফায় ভাওয়াল বাড়ি, কীর্তনীয়া বাড়ি, হাওলাদার বাড়িসহ বাকি ২৫টি বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছিল।
ভোলা সিভিল সার্জন ডা: রতন কুমার ঢালী জানান, বোরহানউদ্দিনে করোনায় আক্রান্ত শিশু মোহনা এখন করোনা মুক্ত। সে সম্পূর্ণ সুস্থ্য আছে। এছাড়াও ভোলার শহরের বিএভিএস রোড এলাকায় করোনা আক্রান্ত বাবা-মেয়ে ও ইলিশার পল্লী চিকিৎসকের প্রথম দফা রিপোর্ট গতকাল বুধবার রাতে নেগেটিভ এসেছে। আজ বৃহস্পতিবার তাদের চুড়ান্ত রিপোর্ট পাঠানো হয়েছে। সেই রিপোর্ট নেগেটিভ আসলে তাদেরকে করোনা মুক্ত ঘোষণা করা হবে। তবে তারা বর্তমানে সুস্থ্য রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১ এপ্রিল থেকে এপর্যন্ত ভোলার বিভিন্ন উপজেলার থেকে ৫০৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা বরিশাল পাঠানো হয়েছিল। তার মধ্যে ৪২৬ জনের রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌছিয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত