অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


বোরহানউদ্দিনে ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার তদারকি অভিযান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২০ দুপুর ০২:৪০

remove_red_eye

১০২৪

মোঃ জহিরুল ইসলাম বাপ্পি, বোরহানউদ্দিন:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ  বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর   আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আইন অমান্য করায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে। ভোলা জেলার ভোক্তা অধিকার  অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে দ্রব্য মূল্যের তালিকা না রাখায়  বোরহানগঞ্জে হোসেন এন্ড ব্রাদার্স এর  মোঃ আকতার হোসেনকে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২০০০ টাকা , মেসার্স ছালেম স্টোরের সার্জেন্ট মো: ছালেমকে একই ধারায় ১ হাজার টাকা এবং মেসার্স  আবির স্টোরের মোঃ ইব্রাহিমকে ৩৮ ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ঐ বাজারে  অভিযানকালে জনসচেতনতা জন্য ভোক্তা অধিকার আইন সম্বলিত লিফলেট ও প্যাম্পলেট বিতরন করা হয়।