অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ইমাম ও মোয়াজ্জিনদের আর্থিক অনুদান দিলেন এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই মে ২০২০ রাত ০৮:২০

remove_red_eye

১০১০

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন:: করোনা পরিস্থিতিতে এবার রমজানে সালাতুল তারাবীতে মুসল্লী সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম মোয়াজ্জিনরা। কারন মুসল্লীদের অনুদানেই ইমাম মোয়াজ্জিনদের সম্মানী দেয়া হয়। এমন অবস্থায় তাদের সহযোগীতায় এগিয়ে এসেছেন চরফ্যাশন মনপুরা  (ভোলা-৪) আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে তিনি তাঁর নির্বাচনী এলাকা চরফ্যাশন মনপুরা উপজেলায় ১হাজার ৪২১টি মসজিদের ইমাম মোয়াজ্জিনকে নিজ উদ্যোগে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় ব্যক্তিগতভাবে ১৪ লক্ষ ২১হাজার টাকা অনুদান প্রদান করেছেন। গতকাল ভোলার চরফ্যাশনে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এতিমখানা ময়দানে ইমাম মোয়াজ্জিনদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম সমিতি চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আবু নাছের,সাধারণ সম্পাদক মাওলানা মো. রফিকুল ইসলাম, জাতীয় ইমাম সমিতি মনপুরা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. নেছার উদ্দিন।

এমপি জ্যাকব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন পেশাজীবিদের পাশাপাশি সারাদেশের কওমী মাদরাসা সমূহে ইতিমধ্যে ৮ কোটি ৩১ লাখ টাকা অনুদান দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে করোনা সংক্রমণের কারনে জুমার নামাজসহ মসজিদ বন্ধ রাখলেও বাংলাদেশে সীমিত আকারে হলেও মসজিদ খোলা রেখে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইমাম মোয়জ্জিনরা সমাজের সম্মানিত অংশ।  করোনা সংকটকালে তাঁদের প্রতিও সু-দৃষ্টি দেয়া প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তিদেরকেও এমন পরিস্থিতিতে তাঁদের পাশে সহযোগীতার হাত প্রসারিত করার আহবান জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...