মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৫ই মে ২০২০ বিকাল ০৪:২৩
১৩৩২
আবদুল্লাহ জুয়েল/মেহেদি হাসান নাহিদ,মনপুরা : ভোলা জেলার প্রথম ও বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া গ্রামের একমাত্র করোনা আক্রান্ত যুবক নুর আলম (২২) সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উপজেলার মনপুরা সরকারি ডিগ্রী কলেজের ভবনে প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১ দিন থেকে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ করোনা মুক্ত ছাড়পত্র দিলে সুস্থ হওয়া যুবক বাড়ি ফিরেন। দ্বীপের একমাত্র করোনা জয়ী যুবক নুর আলম সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় ফুল ও করতালি দিয়ে বিদায় জানান উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, ইউএনও বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ, চিকিৎসক ডাঃ মশিউর রহমান, ডাঃ ছাব্বিরসহ ওসি সাখাওয়াত হোসেন। এদিকে করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় পরিবার ও দ্বীপে বসবাসরত দেড় লক্ষ বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
মনপুরা উপজেলার ৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ সাংবাদিকদের জানান, মনপুরার একমাত্র করোনা আক্রান্ত যুবকের পরপর দুইবার নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে তার রির্পোট নেগেটিভ আসে। তাই তাকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, করোনা আক্রান্ত যুবক সুস্থ হওয়ায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১০ টি বাড়ির ৪১ টি ঘরের লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
উল্লেখ্য,করোনা থেকে সুস্থ হওয়া যুবক রাজধানী ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠান ফুড পান্ডায় চাকরী করতেন। গত ২১ এপ্রিল তিনি ঢাকা থেকে বাড়িতে ফেরেন। খবর পেয়ে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ডাঃ মাহমুদুর রশীদ ঢাকা ফেরত নুর আলমসহ আরো তিনজনের নমুনা সংগ্রহ করে বরিশালে শেরে-বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠান। ২৩ এপ্রিল রাতে নুর আলমের করোনা পজেটিভ আসে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত