বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:০০
৩০০
কোটা বিরোধী বিক্ষোভের অংশ হিসেবে আন্দোলনকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার রাজধানীর বাংলামোটর মোড় অবরোধ করেছেন।
রোববার (৭ জুলাই) বিকেল পাঁচটার দিকে তারা বাংলামোটর মোড়ে অবস্থান নেন। এতে বাংলামোটর থেকে কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, মগবাজারের দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে, শিক্ষার্থীরা জরুরি পরিবহন ছাড়া অন্যান্য যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। এর আগে রাজধানীর শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব ও নীলক্ষেত মোড় অবরোধ করে রেখেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। চানখারপুল মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের শিক্ষার্থী, বদরুন্নেসা সরকারি কলেজ ও বোরহানউদ্দিন ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। এছাড়া রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করে রেখেছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা আজ রাত ৯টা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন বলে জানা গেছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা গেছে।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত