চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ২রা মে ২০২০ রাত ১১:৩৫
৯৮২
চরফ্যাশন প্রতিনিধি:: দশম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রীর পিতা বাদী হয়ে চরফ্যাশনের দুলার থানায় শুক্রবার রাতে মামলা দায়ের করেছেন। মামলায় ওই ছাত্রীর প্রেমিক দাবী করে নুরাবাদ ৯ নং ওয়ার্ডের মোঃ রাফিজ পাটওয়ারীকে এবং তার পিতা হারুন পাটোয়ারী, মাতা নাছিমাকে আসামি করা হয় ।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন জানান রাফিজকে ধর্ষণের অভিযোগে, আর তার পিতা-মাতাকে সহযোগিতা করার অভিযোগে মামলার বাদি আসামি করেন। ওই ছাত্রীর মা অভিযোগ করেন গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে তার মেয়েকে বাড়ি সংলগ্ন বাগানে নিয়ে বিয়ের কথা বলে ধর্ষন করে। পরে স্থানীয়রা টের পেয়ে রাফিজকে হাতেনাতে আটক করার চেষ্টা করলে রাফিজ পালিয়ে যায়। পরের দিন শুক্রবার বিয়ের দাবিতে রাফিজদের বাড়ীতে অবস্থান নিলে পুলিশ মেয়েটিকে থানায় নিয়ে যায়।
রাফিজের বাবা হারুন পাটওয়ারী বলেন, আমার ছেলে এরকম কোন কাজ করতে পারে না। এলাকার মানুষ স্বড়যন্ত্র করে ওই মেয়েকে আমার বাড়ীতে পাঠিয়েছে। পরবর্তীতে পুলিশ মেয়েটিকে থানায় নেয় এবং ওই মেয়ের পিতা বাদী হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। গত ২/৩ দিন যাবৎ আমার ছেলেকে খুঁজে পাচ্ছিনা। ষড়যন্ত্রকারীরা তাকে গুম খুন করতে পারে এমন আশঙ্কা হচ্ছে। আমি ন্যায় বিচার চাই।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত