বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে জুন ২০২৪ সন্ধ্যা ০৬:১৪
৩২২
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।
শনিবার (২২ জুন) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে ম্যাডামের চিকিৎসা চলছে। মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছে। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।
জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে এই বোর্ডে অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক একিউএম মহসিনসহ ১১ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। এছাড়া বোর্ডে লন্ডন থেকে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন। রাত থেকে এই মেডিকেল বোর্ড কয়েক দফা বৈঠক করেছে। এতে ডা. জোবাইদা রহমানসহ বিদেশের চিকিৎসকরাও ভার্চুয়ালি যুক্ত হন। এ বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা করে তাৎক্ষণিক যা করণীয় সেই ব্যবস্থা নিচ্ছেন।
তিনি জানান, গতকাল (শুক্রবার) গভীর রাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হলে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে দ্রুত রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে ভর্তি করা হয় এবং আগে থেকে প্রস্তুত থাকা বোর্ড সদস্যরা তার চিকিৎসা কার্যক্রম শুরু করেন।
সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে আসেন খালেদা জিয়া। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত