বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে জুন ২০২৪ বিকাল ০৪:৪২
৩০৫
চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত বিভিন্ন দেশের এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।
তীব্র গরমের কারণেই এবার এত মৃত্যু বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এক আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, মিসরের মোট ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন বলে জানান তিনি। মিসর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন।
নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়া ব্যয়বহুল হওয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজ পালনের চেষ্টা করেন। নিবন্ধন না থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে পারেন না।
হজে মিসরের এত লোকের মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্রাইসিস সেল গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
এদিকে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে ৩১ জনের মৃত্যুর কথা জানায়, যার মধ্যে ২৫ জন পুরুষ ও ছয়জন নারী।
পাকিস্তানের প্রায় দেড়লাখ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন মারা গেছেন বলে সেই দেশের এক কূটনীতিক এএফপিকে জানান।
ইন্দোনেশিয়া থেকে এবার প্রায় দুই লাখ ৪০ হাজার জন হজে যান। এখন পর্যন্ত ১৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, টিউনিশিয়া, সুদান ও ইরাকের কুর্দিস্তান এলাকার হজযাত্রীরাও মারা গেছেন বলে সেই দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে। তারা অবশ্য মৃত্যুর কারণ জানায়নি৷
এর আগে, ২০১৫ সালে হজের সময় পদদলিত হয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০০ জন মারা গিয়েছিলেন।
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
একনেকে সৌরবিদ্যুৎকেন্দ্রসহ ১৩ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত