অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে নতুন ১২ শিক্ষকের যোগদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই জুন ২০২৪ রাত ১০:৫৯

remove_red_eye

১১৮৪

নব নির্মিত ছাত্রী নিবাস উদ্বোধনের  অপেক্ষায়

 বাংলার কণ্ঠ প্রতিবেদক ॥ ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে সম্প্রতি এক ডজন নতুন শিক্ষক যোগদান করেছে । এতে করে এ কলেজের শিক্ষক সংকট অনেকটাই কমে আসছে। এছাড়াও ছাত্রীদের জন্য নতুন করে ছাত্রী নিবাস নির্মান করায় দূর হয়েছে ছাত্রীদের আবাসন সমস্যা। সব মিলিয়ে ঘুরে দাঁড়িয়েছে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম।  কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ূন কবির জানান, দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপের নারীদের শিক্ষার সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে ভোলার জীবন্ত কিংবদন্তি বর্ষিয়ান রাজনীতিবিদ ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন।  বর্তমানে এখানে এইচএসসি, ডিগ্রি ও বাংলা,ইংরেজি,ইতিহাস,ইসলামের ইতিহাস,সমাজ কর্ম,রাষ্ট্র বিজ্ঞান,দর্শন,ইসলামিক শিক্ষাসহ মোট আটটি বিষয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু রয়েছে। এতে দুই হাজারের বেশি শিক্ষার্থী লেখা পড়া করছে।

সম্প্রতি , ইংরেজি বিষয়ে ২ জন, ইসলামের ইতিহাসে ২ জন,সমাজ কর্মে ১ জন, রাষ্ট্র বিজ্ঞানে ২ জন, ইসলাম শিক্ষায় ১ জন, ইতিহাসে ১ জন,জীব বিজ্ঞানে ২ জন ও হিসাব বিজ্ঞানে ১ জনসহ মোট ১২ জন শিক্ষক যেগদান করেছেন। এর ফলে  ৫৪ জন শিক্ষকের বিপরীতে ৩৩ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষক নেতা হুমায়ূন কবীর জানান, একসাথে এত অধিক সংখ্যক শিক্ষক এর আগে আর কখনো এই কলেজ পায়নি। এখন নবীণ প্রবীণ শিক্ষকদের পদচারণায় কলেজ মুখরিত। বিগত দিনের যেকোন সময়ের চেয়ে এখন পাঠদান কার্যক্রম বেশ সুচারুভাবে চলছে।

অপরদিকে এই দূর দূরান্ত থেকে আসা ছাত্রীদের থাকার জন্য ইতো পূর্বে ১৫০ সিটের ছাত্রী নিবাস ছিল। বর্তমানে এখন আরও ২৫০ ছাত্রী ধরণ ক্ষমতা সম্পন্ন নতুন ছাত্রী নিবাস নির্মাণ কাজ শেষ হয়েছে। যা এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। ফলে ছাত্রীদের আবাসনের আর কোন সমসয়ই রইল না।

 ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফিল জানান,নতুন করে তাদের কলেজের ১২ জন শিক্ষকে যোগদান করেছেন। এর জন্য তিনি শিক্ষা মন্ত্রনালয়কে ধন্যবাদ জানান।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...