অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে কবরস্থানের মাটি কাটায় বৃদ্ধকে কুপিয়ে জখম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২০ রাত ০৮:০৪

remove_red_eye

৯৯০

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে কবরস্থানের মাটি কাটা নিয়ে বিরোধের জেরে মো. আলী (৫০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় হামলাকারীরা ওই বৃদ্ধের ছেলে ও স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আহতদের আশংকাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার রাতে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী বৃদ্ধার ছেলে ছলেমান। এর আগে মঙ্গলবার উপজেলার সাচড়া ইউনিয়নের রামকেশব গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো. আলীকে (৫০) অবস্থার অবনতি হয়ে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ছাড়া তার ছেলে মো. ছলেয়মান (২৫) ও স্ত্রী ছালেহা বেগম (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তরা হলেন, একই গ্রামের আবদুল গণির তিন ছেলে, আনোয়ার হোসেন (৩০), মো. হাছনাইন (২৭), মো. মামুন (২৫)। পাশ্ববর্তী অপর দুজন হলেন, ফারুক (৩৫) ও ফজলে বারী (২০)।  

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, কবরের জমি নিয়ে ভুক্তভোগীদের সঙ্গে আনোয়ার হোসেন গংদের বিরোধ চলে আসছে। মঙ্গলবার ভুক্তভোগী ছলেয়মান কবরস্থানের মাটি কাটতে গেলে র্পূবশত্রুতার জেরে আনোয়ার গংরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে এলে তার বৃদ্ধ বাবার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর জখম হন। তাকে বাঁচাতে ওই বৃদ্ধার স্ত্রী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

ভুক্তভোগী ছলেয়মান দাবি করেন, হামলার সময় তার মায়ের গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যায় হামলাকারীরা।পাশাপাশি ওই নারীকে শীলল্লতাহানীরও অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার এসআই স্বপন কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...