অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনের লণ্ডভণ্ড উপকূল বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি,ডুবেছে ফসল ও মাছের ঘের

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে মে ২০২৪ দুপুর ০২:২৭

remove_red_eye

৩৯৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে: ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে রীতিমতো তছনছ হয়ে গেছে চরফ্যাশন উপজেলার উপকূল। তীব্র বাতাসের তোরে বিধ্বস্ত বাড়িঘর ছেড়ে খোলা আকাশের নিচে থাকারো উপায় নেই ক্ষতিগ্রস্তদের। এছাড়াও নিম্নাঞ্চলে পানি উঠেছে প্রায় ৫থেকে ৬ফিটের উপরে। তাতে ভেসে গেছে মানুষের বাড়িঘর । পানিতে ভাসছে টিনের আস্তো চাল, ভাসছে মানুষ ও গবাদিপশু। গাছ উপড়ে গেছে আবার কোথাও কোথাও গাছের বড় ডাল ভেঙে গিয়ে পড়েছে বাড়িঘরের চালে। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা পরিবার নিয়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়েছিলেন।
মঙ্গলবার দুপুরে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয়া অনেক বাসিন্দাই বাড়ি ফিরে গিয়ে দেখেন তাদের সাজানো ঘরটি আর নেই। পানিবন্দি হয়ে মারা যাওয়ার পর ভেসে গেছে তাদের শখের গবাদিপশুগুলো। এমন চিত্র দেখে সহায় সম্বল হাড়ানো মানুষগুলো কান্নায় ভেঙ্গে পড়েছেন।
প্রবল ঘূর্ণিঝড় রেমাল এর শক্তিশালী প্রভাবে উপজেলার বিচ্ছিন্ন ঢাল চর,চর কুকরি-মুকরি,চর পাতিলাসহ মুজিবনগর এবং উপকূলীয় অঞ্চলের হাজারীগঞ্জ, জাহানপুর,রসুলপুর, চর মানিকা, নজরুল নগর,নুরাবাদ, আহাম্মদপুর,নীলকমল, চর কলমী এলাকার হাজারো বাসিন্দা পানি বন্দি হয়ে পড়েছে। এসব এলাকার বাসিন্দারা বেঁচে আছেন এক দুর্বিসহ পরিস্থিতিতে।
 
চরপাতিলার সিকান্দার আলি ও বিবি হাজেরা বেগম বলেন, আমাদের ঘর ভেঙে গেছে, থাকার জায়গাটুকু পানিতে ডুবে গেছে, একই সাথে পুকুর, মাছেরসহ এলাকার শতশত হ্যাক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
 
ঢাল চর ইউনিয়নের চেয়ারম্যান সালাম হাওলাদার জানান, প্রায় ৬ফিট পানি উঠে ঢালচরের অনেক ঘরবাড়ি ডুবে গিয়েছে, গাছ পড়ে ঘর ভেঙ্গে গেছে এবং অনেক গবাদিপশু মারা গেছে। পাশাপাশি পানিতে আটকে আছে প্রায় ১২হাজার বাসিন্দা।
 
ঝড় শুরু আগ থেকেই চরফ্যাসন উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। নেটওয়ার্কের পাশাপাশি মোবাইল টাওয়ারগুলোতে সমস্যা হওয়ায় ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
 
চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, উপজেলার ২১ টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সেটার পরিমান এখনো নির্ধারন করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রশাসন কাজ করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...