অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা, আটক-৩

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২৪ রাত ০৮:১৬

remove_red_eye

৪৩৯

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শীলার উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ  প্রার্থী ফাতেমা বেগম সাজুর ছেলেদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। কহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা করলে হামলার অভিযোগে সাজুর ছেলে সহ ৩ জনকে আটক করে পুলিশ। 
 
অভিযোগ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ব্যাক্তিগত কাজ শেষে উপজেলা সদর থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী কহিনুর বেগম শিলা মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ি এলাকার রাজ্জাক মেলেটারীর বাড়ী সামনে তার উপর হামলার ঘটনা ঘটে।
কোহিনূর বেগম শীলা জানান, প্রতিপক্ষ ফাতেমা বেগম সাজুর ছেলে সোহাগ ও সবুজ সহ ৮/১০ জনে মিলে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে আমাকে গুরুতর জখম করে। ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে আনে।
 
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক জানান, হামলার ঘটনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী কোহিনুর বেগম শিলা বাদী হয়ে ৮জনকে আসামি করে মামলা দায়ের করেন। জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

আরও...