বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে মে ২০২৪ বিকাল ০৪:৫৯
৪৩২
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ২য় ধাপে উপজেলা পরিষদের নির্বাচন পরবর্তী সহিংসতায় মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে নারী সহ বেশ কয়েকজন কে মারধর করা হয়েছে এমন জানা গেছে। বুধবার সকালে দৌলতখান উপজেলার দিদারুল্লাহ ও সৈয়দপুর ইউনিয়নে এ সংহিতার ঘটনা ঘটেছে বলে জানান ভুক্তভোগীরা।
দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা জয়নব নামে এক নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী তার বক্তব্যে বলেন,তিনি কাপ পিরিচ প্রতীকের সমর্থন করায় ওই এলাকার আনারস সমর্থিত লোকজন তাকে মারধর করেন।তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে ওই উপজেলার দিদারুল্লাহ ইউনিয়নের বাসিন্দা মোঃ রবিউল হাসান নামে এক ব্যক্তিকে মারধরের করা হয়েছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী জানান,তিনি আনারস প্রতীকের সমর্থন করায় বুধবার সকালে দলিল খাঁর হাট বাজারে তার দোকান থেকে তাকে টেনে নামিয়ে কাপ পিরিচ সমর্থিত লোকজন ব্যাপক মারধর করে।মারধরের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
এ ঘটনার পর দৌলতখান থানার পুলিশ সদস্যরা দলিল খাঁ এর বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।তবে এ বিষয়ে জানার জন্য দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্য রঞ্জন খাসকেল কে একাধিকবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায় নি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত