অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৪শে আষাঢ় ১৪৩৩

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ৩ সদস্য নিহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে মে ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৩৩৩

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন। রোববার (১৯ মে) সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আস্তানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীসহ স্থানীয় একাধিক সূত্র জানায়, রুমা ও রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী ডেবাছড়া এলাকার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়। থেমে থেমে কয়েকদফায় গোলাগুলির ঘটনায় কেএনএফের তিন সদস্য নিহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক যৌথ বাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, কেএনএফ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে। রনিনপাড়া থেকে আট কিলোমিটার দূরে পাহাড়ের খাদে ডেবাছড়া ঝিরি এলাকার অভিযানে তিন কেএনএফ সদস্য নিহত হয়েছেন।

বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলির খবর পেয়েছি। গুলিতে কয়েকজন হতাহতের কথা শুনেছি। এখনো পর্যন্ত কোনো মরদেহ পুলিশ পায়নি।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতিকুর রহমান জানান, যৌথ অভিযানে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছেন। ঘটনাস্থল রোয়াংছড়ি-রুমা সীমান্তবর্তী ডেবাছড়া ঝিরি। অভিযানে রুমা সেনা জোনের সদস্যরা অংশ নিয়েছেন। অভিযান থেকে যৌথ বাহিনীর সদস্যরা ফিরলে বিস্তারিত জানানো যাবে।

সুত্র জাগো

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...