অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

জামালের বকেয়া ১ কোটি ৯১ লাখ টাকা পরিশোধে ফিফার নির্দেশ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই মে ২০২৪ বিকাল ০৩:০১

remove_red_eye

৫৫৪

আর্জেন্টিনা ক্লাব ফুটবল

সাত মাস কোনো বেতন পরিশোধ করা ছাড়াই জামাল ভূঁইয়াকে খেলিয়েছে আর্জেন্টিনার তৃতীয় শ্রেণির ক্লাব সোল দে মায়ো। এভাবে আর কতদিন! অবশেষে একতরফা সিদ্ধান্ত নেন জামাল। দেড় বছরের চুক্তি ভেঙে আর্জেন্টিনার এই ক্লাব ছেড়ে চলে আসেন তিনি। এরপর নিজের দেশীয় ক্লাব আবাহনী লিমিটেডে যোগ দেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক।

ক্লাব ছাড়লেও নিজের পাওনা আদায়ে সোচ্চার ছিলেন জামাল। বকেয়া বেতন পেতে অভিযোগ করেছিলেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) ট্রাইব্যুনালে। অবশেষে জামালের পক্ষে রায় দিয়েছেন ফিফার আদালত। রায়ে জামালকে এক লাখ ৬২ হাজার ৯৮০ ডলার পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ৯১ লাখ টাকা। এ অর্থ জামালের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নির্দেশ দিয়েছেন ফিফার ট্রাইব্যুনাল।। অর্থ পরিশোধে সোল দে মায়োকে ৪৫ দিন সময় দিয়েছে ফিফা।

ফিফার এই রায়ে বকেয়া বেতনের পাশাপাশি আরও কিছু অর্থ পাচ্ছেন জামাল। বাংলাদেশি এই ফুটবলারকে ঠিকমতো বেতন পরিশোধ না করে সোল দে মায়া যে আইন ভঙ্গ করেছে, সেজন্য তাদের ৭১ হাজার ডলার জরিমানা করেছে ফিফা। এই অর্থও যোগ করা হয়েছে বকেয়া বেতনের সঙ্গে। এছাড়া ৫ শতাংশ সুদও দিতে হয়েছে সোল দে মায়োকে।

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

তবে ফিফার রায়ের বিপক্ষে আপিল করার সুযোগ আছে সোল দে মায়োর। এর জন্য সময় হাতে আছে ১০ দিন। তবে আপিলে যদি রায়ের কোনো পরিবর্তন না হয় তাহলে সময়মতো জামালকে বকেয়া পরিশোধ করতে হবে। আর যদি ঠিকমতো বেতন পরিশোধ করতে না পারে তাহলে সোল দে মায়োর ওপর নিষেধাজ্ঞা দেবে ফিফা। এতে কোনো দেশি বা বিদেশি খেলোয়াড়ের সঙ্গে আর কোনো চুক্তি করতে পারবে না ক্লাবটি।

সোল দে মায়োতে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন জামাল। গোল করেছেন দুটি। তবে যে আশা নিয়ে লিওনেল মেসিদের ক্লাব ফুটবলে যোগ দিয়েছেন জামাল, তার কোনো কিছুই পূরণ হয়নি। অবশেষে একরমক হতাশা ও ক্ষোভ নিয়ে আর্জেন্টিনা ছাড়তে হয় জামালকে। আবাহনীতে যোগ দিলেও পারফরম্যান্সের অবনতির কারণে নিয়মিত খেলার সুযোগ মিলছে না তার।

২০২১ সালে ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের জার্সিতেও খেলেছিলেন জামাল। ২০১৩ সালে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলা শুরু করেন তিনি। বাংলাদেশের জার্সিতে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...