অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

প্রশাসন যে কথা দিয়েছেন আমরা তার বাস্তবায়ন চাই: চেয়ারম্যান প্রার্থী ইউনুস

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মে ২০২৪ বিকাল ০৫:৪৪

remove_red_eye

৪৪১

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইউনুসের সংবাদ সম্মেলন

মলয় দে : সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইউনুস। শনিবার (০৪ মে) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুর চালায়। এতে নির্বাচনের পরিবেশ অশান্ত হয়ে উঠেছে। তাই সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন তিনি। তিনি আরো বলেন, আমি আজকের এই সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ নির্বাচনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আগামী নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এই প্রত্যাশা করছি।”কেউ বারাবাড়ি করলে তাকে আইনের আওতায় নেয়া হবে” আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার এই যে কথা দিয়েছেন আমরা চাই এটার যাতে বাস্তবায়ন হয়।
 তিনি আরো বলেন,শুক্রবার সন্ধ্যায় ইলিশা জংশন বাজারে মোটরসাইকেল প্রতীকের এর গনসংযোগ চলছিলো। সেই মিটিংএ ইলিশা ইউনিয়নে চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন উপস্থিত ছিলেন। হঠাৎ করে মোটর সাইকেল এর নির্বাচনী অফিসে তিন দিক থেকে তিনটি গ্রুপ আমার প্রতিপক্ষ গ্রæপ আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে । এ হামলার পরে ২০ জনের মতো কর্মী সমর্থক আহত হয়। এর মধ্যে একজন গুরুতর অবস্থায় বরিশাল চিকিৎসারত অবস্থায় রয়েছে। এসময় তিনি তার প্রতীক মোটরসাইকেলে ভোট দেওয়ার জন্য আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী নেওয়াজ পলাশ,পূর্ব ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক মিঠু চৌধুরী প্রমুখ।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...