বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৪৬৯
উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ফুলের শুভেচ্ছা
বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে মোঃ কামাল মাতাব্বর (তালা প্রতীক) ৭৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ গিয়াস উদ্দিন (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৬৮০ ভোট।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বিজয়ী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও বর্তমান বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া। নির্বাচনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।
অপর প্রার্থীরা পেয়েছেন আব্দুল জলিল (ভ্যানগাড়ি) ৪০৬, মো. জিয়াউর রহমান (বৈদ্যুতিক পাখা) ২৭৭, আলহাজ্ব খলিলুর রহমান (লাটিম) ১২২, আলহাজ্ব মোহাম্মদ হারুন (ঘুড়ি প্রতীক) ৭৩, সুলতানা বেগম (ফুটবল) ৬৩, মো. দানেছ মিয়া (কদমফুল প্রতীক) ০১, মো. নীরব (মোরগ প্রতীক) ০৪, মাহাবুবুর রহমান (টর্চলাইট প্রতীক) ০১, এম. আরমান মাতাব্বর (পানিরপাম্প প্রতীক) ০১ ভোট পেয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান বলেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল গফুর চৌধুরীর মৃত্যুতে পদটি শূন্য হয়। ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা তিন হাজার ৭২৩ জন। মোট ভোটার উপস্থিতি ২৩৮৯ জন।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) এর নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এদিকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ায় উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খানসহ আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান সাধারণ ভোটারসহ সকল প্রার্থীরা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত