বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১৬
৪২৮
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতারা সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। তিনি বলেন, এখনো সুযোগ আছে যারা নির্বাচন থেকে সরে দাঁড়াবে দল তাদের বিষয়ে বিবেচনা করবে।
শনিবার (২৭ এপ্রিল) শান্তিনগর এলাকায় পথচারী ও রিকশা শ্রমিকদের মধ্যে বোতলজাত পানি ও স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় কর্মীদের বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘সামান্য লোভ বা চাপে সরকারের পক্ষ হয়ে নির্বাচনে যাবেন না। দেশের মানুষ এ সরকারের অধীনে নির্বাচনে যায়নি, যাবেও না। তাই দেশের স্বার্থে ও মানুষের অধিকার আদায়ে নির্বাচন বর্জন করুন।’
রিজভী বলেন, ‘সরকারের উন্নয়নের ভেলকিবাজীতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা কেটে, নদী-নালা, খাল ভরাট করে এবং তাপবিদ্যুৎ ও কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থপান করে মানুষের জীবনকে সংকটে ফেলে দিয়েছে সরকার।
সারাদেশে চলমান তীব্র দাবদাহের জন্য দায়ী সরকার।’
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, সহ সম্পাদক মাহমুদুর রহমান সুমন, আবুল কালাম আজাদ, আব্দুর রহিম, যুবদলের এজমল হোসেন পাইলট, মেহেবুব মাসুম শান্ত, ওমর ফারুক কায়সারসহ অন্য নেতাকর্মীরা।
সুত্র জাগো
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত