বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২০ বিকাল ০৪:০৪
১১৬২
বাংলার কন্ঠ ডেস্ক:: ভোলার লালমোহন উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে মনির মাতব্বর নামে এক ডিলারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উপজেলার চরউমেদ ইউনিয়নের হতদরিদ্রদের জন্য ওই চাল বরাদ্দ ছিল। সেখানকার ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদি হয়ে আজ রবিবার সকালে লালমোহন থানায় এ মামলা করেন। ডিলার মনির মাতব্বর লালমোহন উপজেলা যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান রুমি বলেন, চরউমেদ ইউনিয়নের ডিলার মনির মাতব্বর হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) চাল বিতরণে অনিয়ম ও আত্মসাত করে ১২ বস্তা চাল গজারিয়া বাজার এলাকার মুন্সীবাড়িতে রেখেছে এমন অভিযোগে পুলিশসহ তিনি ওই বাড়িতে অভিযান চালান। এসময় সেখান থেকে ২ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এছাড়া ট্যাগ অফিসারের তথ্য অনুযাই ওই ডিলারের চালের গোডাউনে ১২ বস্তা চাল কম পাওয়া যায়। এঘটনায় ডিলারের বিরুদ্ধে ট্যাগ অফিসার সুনিল চন্দ্র মজুমদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে লালমোহন থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩
ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১
ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ
মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন
চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি
চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত