বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০৪
৬১২
দেশের নাম ভানুয়াতু। হয়তো অনেকে নামই শুনেননি। তিন লাখের মতো জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি বিশ্বকাপ বাছাইয়ে এবারই প্রথমবার সুযোগ পেয়েছে। আর শুরুতেই দেখিয়েছে বড় চমক।
নারীদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের ১২তম দল জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে ৩০ নম্বরে থাকা ভানুয়াতু। বিশ্বকাপ বাছাইয়ের উদ্বোধনী দিনে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে দলটি।
আবুধাবিতে টি-টোয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইয়ের 'বি' গ্রুপের ম্যাচে জিম্বাবুয়ে এই ফরম্যাটে তাদের সর্বনিম্ন স্কোর ৬১ রানে অলআউট হয়ে যায়। খেলতে পেরেছে মোটে ১৩.৩ ওভার।
জিম্বাবুয়ের তিনজন ব্যাটার কেবল দুই অংকে পৌঁছতে পেরেছেন। তারা হলেন-শার্নে মায়ার্স (১৬), চিপু মুগেরি-তিরিপানো (১১) আর জোসেফিনে এনকোমো (১০)।
ভানুয়াতুর লেগস্পিনার নাসিমানা নাভাইকা ১৩ রানে ৪টি আর অফস্পিনার ভানেসা ভিরা ১৪ রানে নেন ২টি উইকেট।
জবাবে ১৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভানুয়াতু। দারুণ বোলিংয়ের পর ব্যাট হাতেও ২১ রান করেন নাসিমানা নাভাইকা।
সুত্র জাগো
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত