অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় ব্যবসায়ীর দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল চুরি

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৫

remove_red_eye

৫৪৭

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের সিঁধ কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। শুক্রবার ভোর রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজারের এই ঘটনা ঘটে।
চুরি হয়ে যাওয়া মুদি দোকানের মালিক হলেন, হাওলাদার ষ্টোরের মালিক নাজিম উদ্দিন হাওলাদার। তিনি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা ও মুদি ব্যবসায়ী। মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি তিনি মুদি ব্যবসা করেন।

চোর চক্র দোকানের টিনের বেড়া ও সিঁধ কেটে রয়েল সিগারেট ২২কার্টুন, নেভী ৪ কার্টুন, হলিউড ৫ কার্টুন, দুধ ৫শ গ্রাম ১২ কার্টুন, এলাচি ২কেজি, প্যারাসুট নারকেল তেল ১৫ পিচ, সোয়াবিন  তৈল ১ কার্টুন ও জিরা ৩ কেজিসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

ব্যবসায়ী নিজাম হাওলাদার জানান, সকালে দোকান খুলে দেখি দোকানের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে। পরে দেখি সিঁধ কেটে চোরেরা প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। বিষয়টি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মনপুরা থানার ওসিকে জানিয়েছি।

এই ব্যাপারে মাষ্টারহাট বাজার কমিটির সভাপতি মোঃ পলাশ হাওলাদার বলেন, বাজারের ব্যবসায়ী মোঃ নিজামউদ্দিন হাওলাদার এর মুদি দোকানটি চুরির ঘটনা ঘটেছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। চোর ধরার জন্য পুলশের সহযোগিতা চাওয়া হয়েছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বিষয়টি জানার পর মাষ্টারহাট বাজার ব্যবসায়ীর মুদি দোকান চুরির বিষয় আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি সম্পাদকদের  সাথে বসে প্রয়োজনীয় ব্যাস্থা গ্রহন করব। 

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...