লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে এপ্রিল ২০২০ সন্ধ্যা ০৭:৩০
১০৬২
লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে কৃষকদের মাঝে ধান কাটার যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদে কৃষি অধিদপ্তরের আয়োজনে প্রদান অতিথি হিসাবে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এ যন্ত্র কৃষকদের মাঝে প্রদান করেন।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের জন্য সরকারী ভর্তুকী দিচ্ছেন। ১০ টাকা দিয়ে কৃষক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছে, কৃষি উৎপাদন বেড়েছে। বঙ্গবন্ধু যেমন কৃষকদের ভালোবাসতেন, তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকদের ভালোবাসেন।
তিনি বলেন, কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে মানুষ খুব সহজেই ধান কাটা ও মাড়াই করতে পারবেন। ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যে কম্বাইন্ড হার্ভেস্টারে সরকার ভর্তুকী দিয়েছেন ১০ লাখ ২৫ হাজার টাকা। কৃষকরা খুব সহজে এ যন্ত্র দিয়ে ধান কাটতে পারবে।
এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা এএসএম শাহাবুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন প্রমূখ উপস্থিত ছিলেন।
লালমোহনে প্রথম ধাপে ৭ ইউপি নির্বাচন
ভোলায় ডিমের পুষ্টিগুণ ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতামূলক ক্যাম্পেইন
ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ভোলায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধন
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর
এনআইডি সেবা দুর্নীতি ও হয়রানিমুক্ত দেখতে চাই : সিইসি
ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত