অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে স্বামী পরিত্যক্ত নারীকে জোরপূর্বক ধর্ষণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা এপ্রিল ২০২৪ রাত ০৯:১৫

remove_red_eye

৩৬৯

শশীভূষণ প্রতিনিধি : ভোলার চরফ্যাশনের বেগম রোকেয়া আবাসন প্রকল্পের আশ্রিত ঘরে স্বামী পরিত্যক্ত মধ্যবয়সী এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের তুলাগাছিয়া এলাকার আবাসন প্রকল্পের নিজের ঘরে ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সভাপতি ইমতিয়াজ আহম্মেদ বাবুলের ভাই ইলেকট্রিশিয়ান আজাদ জোরপূর্বক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেছেন বলে ভিক্টিম জানিয়েছে। অভিযুক্ত আজাদ জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আবদুল মুনাফ কম্পানীর ছেলে। 
 
ওই দিন ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকায় জানাজানি হলে অভিযুক্ত প্রভাবশালী আজাদের অব্যহত হুমকি ধামকিতে পালিয়ে বেড়াচ্ছে ভিক্টিম ওই নারী। গতকাল বুধবার সকাল থেকে ভিক্টিমকে তার বাড়িতে আর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্ধারা জানিয়েছেন ঘটনাটি এলাকায় জানাজানি হলে ওই নারী তার বসত ঘর তালাবদ্ধ করে চলে গেছেন।
 
ঘটনার পরপরই এক সংবাদ কর্মীকে ভিক্টিম নারী ভিডিও সাক্ষাৎকারে বলেন, সোমবার তিনি প্রতিবেশীর বাড়িতে ছিলেন। দুপুরে আজাদ তাকে ফোন দিয়ে ডেকে আনেন এবং তিনি ঘরে ঢুকতেই তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন। ধর্ষক আজাদের কবল থেকে বাঁচতে ঝাপটা ঝাপটিতে তার হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায় এবং ডাক চিৎকারে প্রতিবেশী সুরমা বেগম ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। 
 
প্রত্যক্ষদর্শী সুরমা বেগম জানান, ঘটনাস্থলে দু’জনকে আপত্তিকর কর্মে সক্রিয় অবস্থায় দেখে ডাক দিতেই দৌড়ে পালিয়ে যায় আজাদ। 
 
তবে অভিযুক্ত আজাদ মুঠোফোনে জানান, এগুলো সব মিথ্যা বানোয়াট। কিছু লোক তাদের স্বার্থ হাসিল করার জন্য তার বিরুদ্ধে এসব অভিযোগ এনেছে।
 
জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন হাওলাদার জানান, সোমবার সন্ধ্যায় ভিক্টিম মহিলা ধর্ষিত হয়েছেন বলে জানিয়েছেন। আমি তাকে থানায় যাওয়ার পরামর্শ দিয়ে বিদায় করেছি। 
 
শশীভূষণ থানার অফিসার ইন চার্জ ম. এনামুল হক জানান, ঘটনার বিষয়ে ভিক্টিম কিংবা অন্য কেউ পুলিশকে অবহিত করেননি। তারপরও বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...