তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:০৫
২০১৯
তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞার বিপরিতে মৎস্যজীবি পরিবার গুলোতে জেলেকার্ড থাকা সত্বেও পুনর্বাসনের চাল না পাওয়ায় আহাজারী দেখা দিয়েছে। নিবন্ধিত জেলের সংখ্যা অনুযায়ী বরাদ্ধ কম হওয়ার কারনে সব জেলে চাল না পাওয়ায় মৎস্যজীবিদের মাঝে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট দপ্তর।
উপজেলা মৎস্য অধিদপ্তর সুত্র জানায়, তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে নিবন্ধিত জেলে ১৮ হাজার ৫ শত ২০ জনের বিপরিতে ৪০ কেজি করে ৪ মাসের ১২৭২ মেঃটন পুনর্বাসনের চাল বরাদ্ধ আসে ৭ হাজার ৫ শত ৫৫জন জেলের নামে। কার্ডধারী তালিকাভুক্ত জেলে রফিজল, জুরন চন্দ্র দাস, মোঃ ইউসুফ, মোঃ হারুনসহ অনেকে জানান, আমরা প্রকৃত জেলে হয়েও চালের তালিকায় নাম উঠেনি।
চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীর জানান, চাদপুর ইউনিয়নে নিবন্ধিত জেলে ৭৩১০ জনের বিপরিতে বরাদ্ধ পেয়েছি ২৮৫০ জনের। মৎস্যজীবির তুলনায় বরাদ্ধ কম হওয়ায় অনেক জেলে বাদ পড়েছে। বাদ পড়া জেলেরাই অভিযোগ নিয়ে বিভিন্ন জায়গায় যায়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাসেদ খান বলেন, বার বার একই জেলেকে চাল না দিয়ে তালিকা পরিবর্তন করে পর্যায়ক্রমে সকল জেলের পুনর্বাসনের বরাদ্ধ পাওয়া নিশ্চিত করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশ্রাফুল ইসলাম জানান, নিবন্ধিত জেলের সমসংখ্যক পুনর্বাসনের বরাদ্ধ প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সুপারিশ প্রেরণ করা হবে।
তজুমদ্দিন- লালমোহনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, নিবন্ধিত যেসব জেলে বরাদ্ধ সল্পতার কারনে পুনর্বাসনের তালিকা থেকে বাদ পড়েছে , তাদেরকে প্রধান মন্ত্রীর ত্রাণ সহযোগীতার আওতায় আনা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত