অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে সালিশকারী মেম্বারসহ দুই ধর্ষক জেলহাজতে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে এপ্রিল ২০২০ রাত ১০:০১

remove_red_eye

৭৯৯

বোরহানউদ্দিন প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের দুই ধর্ষক আবু তাহের ও শফিজল গনিকে এক শারিরীক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ফলে অন্ত:সত্ত্বা করে গর্ভপাত করিয়ে মৃত বাচ্চা খালে ফেলে দেয়ার ঘটনায় গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই সাথে ঘটনা ফাঁস হবার পর বুধবার(২২ এপ্রিল) সালিশ বৈঠকে ২ লাখ টাকায় দফারফা করার অভিযোগে ওই ওয়ার্ডের ইউপি সদস্য(মেম্বার) শাহাজল হক মাঝিকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে প্রতিবন্ধীর দায়ের করা মামলায় ওই তিনজনকে বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে থানা-পুলিশ। ওই তিন ব্যক্তির বাড়ি একই এলাকায়। বুধবার সকাল থেকে ওই প্রতিবন্ধী নারীকে ধর্ষণকারীদের হুমকি-ধামকি ও খালে শিশুর লাশ পাওয়ার পর স্থানীয়দের সহায়তায় ওই নারী থানা-পুলিশের কাছে আশ্রয় নিয়ে বাদী হয়ে মামলা দায়ের করে।

মামলালার এজাহার, থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যাক্তা দুই সন্তানের জননী এক প্রতিবন্ধী নারীকে সাচড়া ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের আবু তাহের ও শফিজল গনি দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল। এক সময় ওই নারী ৭-৮ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। অন্ত:সত্ত্বা হয়ে পড়ার পর গত রবিবার(১৯ এপ্রিল) শফিজল গনি ও আবু তাহের ৪ হাজার টাকা দিয়ে ওই নারীকে স্থানীয় অনি বেগমের কাছ থেকে গর্ভপাতের ঔষধ আনার জন্য পাঠায়। গত সোমবার(২০ এপ্রিল)ঔষধ খাইয়ে গর্ভপাত করিয়ে মৃত বাচ্চা খালে ফেলে দেয়।

স্থানীয় ইউনুস মাস্টার খালে ভেসে আসা বাচ্চার লাশ দেখে স্থানীয়দের সহায়তায় দালাল বাড়ি ব্রীজের নীচে মাটিচাপা দেন।

ওই ঘটনা জানাজানি হবার পর ২ ধর্ষক স্থানীয় মেম্বার শাহাজল হক মাঝির শরনাপন্ন হন। শাহাজল মাঝি ওই ওয়ার্ডের রজ্জ্বব আলী মৃধার বাড়িতে বুধবার সকাল  থেকে সাড়ে এগারোটা পর্যন্ত সালিশ বৈঠক করেন। ওই বৈঠকে মেম্বার ২ ধর্ষককে মাথাপিছু ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা ধার্য করে সাদা কাগজে ধর্ষিত নারীর স্বাক্ষর নেন। এরপর থেকে দুই ধর্ষক প্রতিবন্ধী নারীকে মেরে ফেলার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।
 
ওই ঘটনা জেনে  থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে বাচ্চার লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক জানান, প্রতিবন্ধী নারী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ও ৭-৮ জনের নাম উল্লেখ না করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত ৩ জনকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...