বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৪৬
৪০০
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
রোববার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে দুস্থদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, এই ব্যক্তির তাণ্ডবে ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কত নেতা-কর্মী যে রক্তাক্ত হয়েছেন, কত নেতা-কর্মী যে পঙ্গুত্ববরণ করেছেন, সমাধিস্থ হয়েছেন, তাদের কবর দেওয়া হয়েছে, অপেক্ষাকৃত তরুণ নেতা-কর্মী, ছাত্রনেতা জনিকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, এই রকম বহু নেতা-কর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, এই রকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজীর। এমন কর্মকাণ্ডে শেখ হাসিনা অনেক সন্তুষ্ট হয়েছিলেন বেনজীরের ওপর, পরে তিনি শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে উঠেছিলেন।
রিজভী বলেন, ওরা আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলোর নামে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী, তারা বিরোধীদলের ওপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রটেকশন দিয়েছেন তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, বেনজীর সাহেব পুলিশের আইজিপি ও ঢাকার পুলিশ কমিশনার ছিলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিরোধীদলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে র্যাবকে উদ্দেশ্য করে, আপনার বন্দুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য? অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদের র্যাবের সদস্যদের বিএনপির নেতা-কর্মীদের বিরোধীদলের নেতা-কর্মীদের গণতন্ত্রকামী মানুষদের হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজীর সাহেব।
এ সময়ে বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাসের সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
সুত্র বাংলা নিউজ
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির
ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত