অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৪ বিকাল ০৪:৩৮

remove_red_eye

৩৫৭

এইচ আর সুমন : ভোলায় জেলা বিএনপির আয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারে কারানির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ই মার্চ) বিকেলে ভোলা শহরের নলিনী দাস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।  জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে) ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,  ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, লালমোহন উপজেলা সভাপতি তাহরাত হাফিজ, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ফারুক মিয়া, যুগ্ম সম্পাদক হুমায়ন কবির সোপান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি ইয়ারুল আলম লিটন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, সদর উপজেলা বিএনপির আহŸায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম।
সভায় বক্তারা বলেন, সদ্য অনুষ্ঠিত ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একতরফা নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি, টাকা পাচার, অর্থনীতির ভঙ্গর অবস্থায় ব্যাংক গুলো বন্ধ হয়ে যাচ্ছে দেশের এমন করুন অবস্থায় জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও মারা যাওয়া নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। এসময় ইফতার মাহফিলে স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল, ছাত্রদল এবং বিভিন্ন দলের নেতা কর্মীরাসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...