মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৭শে মার্চ ২০২৪ বিকাল ০৫:১৬
৪২৫
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর দোকানের ক্যাশ বাক্সের নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০ টায় গাঁজাসহ আটককৃত ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি দোকানের ক্যাশ বাক্সে নিচ থেকে পলিথিন ব্যাগ ভর্তি তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করার পর ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃত মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার হাহিরহাট ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মৃত রফিজলের ছেলে মোঃ মিজান (৩২)। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে মুদি ব্যবসায়ী।
মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মনপুরা থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, গত বছর ভোলা জেলা থেকে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা আটককৃত মুদি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা উদ্ধার করে। পরে তাকে আটক করে মনপুরা থানায় মামলা দায়ের করা হয়। জেল থেকে বের হয়ে ফের মুদি ব্যবসার আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানান তিনি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত